প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
নাজিরপুর ইউনিয়ন বি এন পির আয়োজনে বি এন পির প্রতিষ্ঠর্বাষিকি পালন করা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

নাটোর জেলা, গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি,এস এম পারভেজ তালুকদার। আজ ৩০শে আগস্ট রোজ রবিবার বিকেল ৫ টার সময় গুরুদাসপুর উপজেলার ১ নং নাজিরপুর ইউনিয়ন বি এন পির প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শামসুল আলম, সাবেক সভাপতি নাজিরপুর ইউনিয়ন বি এন পি ও চেয়ারম্যান পদপ্রার্থী নাজিরপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথিবৃন্দ মোঃ সালেহ আহামেদ বিপুল, আহবায়ক নাজিরপুর ইউনিয়ন যুবদল, মোঃ আফজাল ইসলাম(,তারা) সিঃ সহ সভাপতি, নাজিরপুর ইউনিয়ন বি এন পি, মোঃ ইছাহাক আলী, সাবেক , সাংগঠনিক সম্পাদক, নাজিরপুর ইউনিয়ন বি এন পি, আলী আকবর হিটলার, প্রচার সম্পাদক, মোঃ আজাদুল ইসলাম সাবেক দপ্তর সম্পাদক , নাজিরপুর ইউনিয়ন বি এন পি, মোঃ শহিনুল ইসলাম শাহিন, ২ নং যুগ্ম আহ্বায়ক উপজেলা কৃষকদল, উক্ত আলোচনা সভা আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিক কে সফল করার লক্ষ্যে নাজিরপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মূল দল যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাজিরপুর ইউনিয়ন বি এন পির নির্যাতিত দলের নিবেদিত প্রাণ সমাজসেবক জননেতা সামসুল আলম কে নাজিরপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সহ জেলা পর্যায়ে নেত্রী বর্গ কাছে সমর্থন প্রত্যাশা করেন নাজিরপুর ইউনিয়ন বি এন পির বিভিন্ন প্রচার নেতাকর্মীরা।
© দৈনিক আগামীর বাংলা